সেই তুমি | আব্দুল লতিফ প্রামাণিক

 সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় আব্দুল লতিফ প্রামাণিক'র  রচিত কবিতা--

সেই তুমি

আব্দুল লতিফ প্রামাণিক

অনুভবে কখনই স্পর্শ করিনি তোমায়
দুই বাহুর আবেষ্টনে করিনি আলিঙ্গন
রাখিনি ঠোঁটেঠোঁট,নাসিকারন্ধ্রের সুরঙ্গ যুগল কার্বনডাইঅক্সাইড  নির্গত  করেনি কপোলে
স্পর্শ করিনি তোমার সুকোমল কেস।
আঁখিতে আঁখিতে কখনই হয়নি নিমণত্রন্ন
আঙ্গুলি গুলি সঞ্চালিত হয়নি নিঢোল বক্ষে তোমার
কল্পনায় আসেনি সার্বিক বিচরণ।
তবুও ভালবাসি তোমায় অবিরত
নিঝুম অাঁধারের জোনাকির মত
আলো-আঁধারের খেলায় মাতিয়া চলি
বির্সজন দিয়াছি জমানো কামতৃস্না যত।
স্পর্শ করেছে তোমায় লালসাকামনা
উচ্চাকাঙ্খার সাথে হয়েছে তোমার সঙ্গম
অস্পৃশ্য নারী তুমি, জানোনা আত্ম সংযম!
অর্থলিপ্সা এসে ঠেকেছে তোমার এভারেস্টসম
সুউচ্চ ও সুবিশাল চরনভূমিতে।
বিজয়ের পতাকা নয়,যৌনতার ঝান্ডা নিয়ে
বৃন্তদ্বয় তাকিয়ে আছে আকাশ পানে
একান্তে রতি বৃষ্টির প্রত্যশায়!
কারন সেই তুমি নও,আজকের তুমি।
সে দিনকার সকল কথা,কামানুভূতি
স্মৃতি চারন করতে চাই না আমি আর
ভাবতে চাইনা তোমাকে নিয়ে বার বার
সেই তুমি আর এই তুমি নও।
যেখানে ছিলাম আমি আর আমার সত্তা
তুমি ছিলে আমার বাগদত্তা
তোমার আমার মুহুর্ত গুলোয় ছিল চরম বাস্তবতা
আজ তুমি নেই, ভূলে গেছো সকল সহানুভূতি
তোমার জন্য দিয়াছি আমি আত্মহুতি
কারন এই তুমি নও  সেই তুমি।
আরো পড়ুন কবিতা--
আরো পড়ুন গল্প ---
প্রচার ও প্রকাশ-- সাহিত্য বাগান

চন্দন চন্দ্র মহন্ত--শৈশব কাল

মোহাম্মদ শহীদুল্লাহ -- ( বিধিনিষেধ আরোপ )

মোঃ আব্দুল মান্নান -- ( আমার মা)

মোঃ আজহারুল ইসলাম আল আজাদ -- ( তোর বাবুটা কেমন হবে?)

দীনেশ চন্দ্র রায় -- ( পরাধীনতা ও শিক্ষা )

প্রকাশ চন্দ্র রায়-- ( ছুটে এসে মিশে যাও )

আবু হানিফ জাকারিয়া -- ( মৃত্যুর স্বাদ )

মোঃ আব্দুল লতিফ প্রামাণিক - ( সেই তুমি )

মোঃ মোসফিকুর রহমান - ( গৃহহারা)

সৌরভ রায় - ( ওদের কাঁদালে কেন তুমি? )

মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( বাংলার রাজকুমার )

মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( সালামের দেশপ্রেম )

রেজাউল করিম রোমেল - ( অযাচিত প্রেম)

প্রকাশ চন্দ্র রায় - ( রাধানাথ )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.