ওগো বন্ধু | কৌশিক চন্দ্ৰ বালা, ছন্দপুত্র


 ওগো বন্ধু 

কৌশিক চন্দ্ৰ বালা, ছন্দপুত্র 

বন্ধু তোমায় আমি বাসিগো
 সবার চেয়ে ভালো, 
 তোমার থেকে শিখলাম আমি 
 লোকো কাহিনীর আলো।
 তোমার কথা পড়লে মনে 
 যাইগো প্রকৃতির মাঝে,
  ভেসে ওঠে তোমার ছায়া 
  তাহারই সাজে।
মনে হয় মনে মনে;
তুমি যেন এসেছো সেই রবীন্দ্রযুগ থেকে
 ভাবি একা বসিয়া ওই অরণ্য বনে। 
শত শত দিবা ধরে চিনিগো তোমায়
 হয়গো মোর মনে,
  প্রভাতে ফেরিয়া দেখি;
  হেসে উঠেছে তুমি ওই পূর্ব গগনে। 
চঞ্চল তুমি হে'
 বলি একেলা,
 ভেসে ওঠে তোমার ছায়ায় 
 প্রভাতবেলা। 
দক্ষ তুমি সম্পাদনায় 
প্রতিভায় অসামান্য, 
তাহার কাছে কাব্য আমার 
অতি নগণ্য। 
সোনার ধনের মতো 
তোমার মুখের হাসি, 
শূন্য নদী ভরে ওঠে 
দেখলে তোমায় ওগো শশী।
 জলস্রোতের দিঘীও 
 তোমার কাছে তুচ্ছ, 
 উত্তম লাগে 
 তোমার কন্ঠে গল্প-গুচ্ছ।
 অভিজ্ঞতায় তুমিহে 
 শিক্ষার পাঠশালা,
  জ্ঞানের অব্য তুমি
   বিস্তারিত এবেলা। 
বন্দনায় তুমিহে 
হৃদয়ে গগন,
 নিঃশ্বাসে তুমি ওগো 
 অনুভূতি পবন। 
অন্ধকারে দেখলে দেখি
 আলো দিচ্ছে সারা,
 তাইতো আমি তোমায় নিয়ে 
 লিখলাম এছড়া।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.