ডাকো নাকো মোরে | শান্ত রায়

 ডাকো নাকো মোরে 

শান্ত রায়

ওগো মায়াময়ী, 
তুমি ডাকো নাকো মোরে, 
মোর হৃদয় ভেঙে গেছে অচেনা কোন ঝড়ে। 
আজ কত কথা পড়ে মনে, 
সেদিন দুজনে বসেছিনু বাগানের ঐ নির্জনে ;
আকাশে ছিল না কোন রোদ্দুর, 
কেন জানি পরিবেশটা লেগেছিল সুমধুর। 
সে এসেছিল রক্তিম লাল শাড়ি পড়ে
আমি কেবল চেয়ে ছিলাম তার দিকে পলকহীনভাবে 
লজ্জাহীনের মতো, চশমা খানি সরে। 
সে বলেছিল, 'আচ্ছা, তুমি ভুলবে নাতো মোরে, 
এ জীবনের তরে। '
আমি বলেছিলাম, 'কথা দিলাম তোমায় ভুলবো না তোমারে'।
মনের খাঁচায় রাখবো তোমায়, আজীবন ধরে । 
এভাবে চলছিল বেশ ভালই, হঠাৎ ঝড় এলো জীবনে 
সে নাকি চলে গেছে অন্য কোন পুরুষের সনে, 
এই কি ছিল তার মনে?? 
ফোন করে বললো, মোরে ভুলে যেও 
ভালো থেকো, আর পড়াশোনায় মন দিও।  
সে না হয় ভন্ড ছিল,  আমিতো তা নই, 
তাই এখনো তারে ভালোবাসি আগের মতোই। 
হয়তো তুমি নও তার মতো, 
তোমার ভালো গুণ রয়েছে শত শত।  
হয়তো তুমি ভালোবাসবে মোরে, নিজের চেয়েও বেশি, 
সারাক্ষণ ব্যস্ত থাকবে রাখতে আমায় খুশি। 
তবুও তুমি ডাকো নাকো মোরে 
জীবনে প্রথম তারেই ভালোবেসেছি,  
আর বাসবো সারা জনম ধরে। 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.